Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭

BN DESK
05 September 2026, 12:49 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১০ জুন) সকালে সরাইল থানা থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলার আসামি মো. বিল্লাল (৩০) রয়েছেন। তিনি সরাইল উপজেলার সৈয়দটুলা (উত্তরপাড়া) এলাকার দুলাল মিয়ার ছেলে। এছাড়া পরোয়ানাভুক্ত আসামি সোহেল মিয়া এবং গাঁজা চাষ সংক্রান্ত মামলায় আসাদ আলীকে আটক করা হয়েছে।
অভিযানে মাদক সেবনের দায়ে লোকমান (২৯), ফারুক, লিয়ন (২০), ফরহাদ (২৭) কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা ও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭

B
BN DESK | 11 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার