Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

BN DESK
04 August 2026, 08:27 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. আবুল হোসেন ও মো. রাশেদ মিয়াসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া আবুল হোসেন সুনামগঞ্জ জেলার সদর উপজেলার গোদিগাঁও গ্রামের আবদুল জলিলের ছেলে। অপর গ্রেপ্তার হওয়া মো. রাশেদ মিয়া একই জেলার দোয়ারা বাজার উপজেলার এরুয়াখাই গ্রামের আবদুল লতিফের ছেলে।

আজ বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

B
BN DESK | 04 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার