Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

BN DESK
10 October 2025, 10:41 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাইবোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠ (শান্তিনগর) এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। 

মৃতরা পৌর শহরের ভাদুঘর খাদেমের মাঠ (শান্তিনগর) এলাকার আক্কাস মিয়ার ছেলে হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)।

হোসাইনের খালা ইয়াসমিন বেগম বলেন, মাঠের পাশে একটি ডোবা থেকে প্রায়ই শাপলা তুলতে যায় হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা আনতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরেনি তারা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দুজনের লাশ ভাসতে দেখেন তাদের আরেক ভাই। পরে লোকজন তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

B
BN DESK | 04 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার