Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেল উদ্ধার

BN DESK
06 September 2026, 06:52 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার সদরে পুকুর খনন করতে গিয়ে তাজা একটি মর্টার শেল উদ্ধার করেছে স্থানীয় মাটিকাটা শ্রমিকরা।

পরে খবর পেয়ে আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে সেনাবাহিনীর একটি দল উদ্ধারকৃত মর্টার শেলটি পর্যবেক্ষণ করেছে।

এর আগে গতকাল রোববার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় হরণ গ্রামে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় মর্টার শেলটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটিকে দড়ির বেষ্টনী দিয়ে ঘিরে রাখে। পরবর্তীতে সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি দল ওই মর্টার শেলটি পরিদর্শন করে গেছে। তারা জানিয়েছেন- কুমিল্লা থেকে সেনাবাহিনীর আর্টিলারি সেল ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে নিষ্ক্রিয় করবেন। তবে পুলিশের ধারণা, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই মর্টারশেলটি ব্যবহার করা হয়েছিল।

বাড়ির বাসিন্দা এমদাদুল বারী জানান, প্রায় ৪০ বছর পর পুকুরটি কাটা হয়। মুক্তিযুদ্ধের সময় আমাদের এই পরিত্যক্ত বাড়িতে পাঞ্জাবিদের ক্যাম্প ছিল। মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে এখানে অনেক পাঞ্জাবি মারা গিয়েছিলেন। আমরা ধারণা করছি, মর্টারশেলটি মুক্তিযুদ্ধের সময়কার। পরে আমার ছেলে আশরাফুল বারী ইমন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসে। পরে সেনাবাহিনীর সদস্যরা মর্টারশেলটি পরিদর্শন করে গেছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই হাসমত আলী জানান, সেনাবাহিনীর একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মর্টারশেলটি নিষ্ক্রিয় করার জন্যে অন্য একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেল উদ্ধার

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার