Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

BN DESK
01 September 2026, 05:47 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেসবুকে কমেন্ট করা নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন।

আজ শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুকে কমেন্ট নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে গত ১৪ জুলাই ঐক্কি বাড়ির মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তাহার মেয়ে আকলিমা বেগমের ওপর অতর্কিত হামলা করে পাঠান বাড়ির লোকজন। এই ঘটনার পর গত দুদিন যাবত উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আশপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘণ্টাখানেক পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, মারামারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে কমেন্ট করা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

B
BN DESK | 16 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার