Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নারী নিহত

BN DESK
05 September 2026, 04:34 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবি দেবনাথ (৩৩) এক নারী নিহত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেবি দেবনাথ (৩৩) জেলার বাঞ্চারামপুর উপজেলার দশমী গ্রামের তাপস দেবনাথের স্ত্রী। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার সাব ইন্সপেক্টর আব্দুল মোনাস জানান, মঙ্গলবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাটি নবীনগরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। অটোরিকশা ও মোটরসাইকেলটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সড়ক দুর্ঘটনায় নারী নিহত

B
BN DESK | 11 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার