Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওষুধসহ বিভিন্ন ভারতীয় সামগ্রী জব্দ

BN DESK
03 September 2026, 03:09 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা এলাকায় আজ সোমবার (৪ মে) সকালে বিজিবির অভিযানে প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ওষুধ, কসমেটিকস, শাড়ি ও থ্রি-পিস। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপও আটক করা হয়। 

জব্দ করা পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মাদলা বিওপির টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপভ্যানে করে পাচারের সময় ওষুধ, কসমেটিকস, শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য ৮৮ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ওষুধসহ বিভিন্ন ভারতীয় সামগ্রী জব্দ

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার