নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলা ভৈরবনগর এলাকায় লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবু বক্কর (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে তার মৃত্যু হয়।
আবু বক্কর নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের হাওলাদার বাড়ির তারেক জিয়ার ছেলে। নানার বাড়িতে তার মৃত্যু হয়।
নিহত শিশুর নানি শিল্পী বেগম জানান, তার মেয়ে ঝুমা আক্তার ও তার ছেলে বেড়াতে আসে। আবু বক্কর উঠানে খেলছিল। সকালে বাজার থেকে তার নানা লিচু এনে আবু বক্করকে খেতে দেয়। লিচু খাওয়ার সময় বিচিটি গলায় আটকে যায়। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।