Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিককশা দুর্ঘটনায় আহত ৫

BN DESK
03 September 2026, 08:49 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

আজ রোববার (১০ মে) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মো. তৌহিন, কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা, কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী।

স্থানীয় লোকজন জানান, সকালে কসবা উপজেলা থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে উড়শিউড়া এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত রোলার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

সরাইল খাটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিককশা দুর্ঘটনায় আহত ৫

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার