Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
05 September 2026, 03:43 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনচালিত অটোরিকশার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের ধনাশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নবীনগরে বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও একই উপজেলার শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল মিয়া (২৬)।


এলাকাবাসী জানান, দুপুরে উপজেলার নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলে মোটরসাইকেল  আরোহী উজ্জল মিয়া মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর আরোহী পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, দুপুরে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের ধনাশী এলাকায় অটোরিকশার ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 29 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার