Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত নগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 09:04 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত নগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত নগর ট্রেনের টিকিটসহ মো. কালু (৪১) নামে এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মো. সাচ্চু মিয়ার ছেলে।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, কালুর কাছ থেকে আন্ত নগর ট্রেনের পাঁচটি টিকিট পাওয়া যায়। এসব টিকিটে ১৭টি আসন রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে টিকিট বিক্রির পাঁচ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত নগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার