Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ জন নিহত 

BN DESK
05 September 2026, 01:07 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আঞ্চলিক সড়কে ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার তিনলাখ-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮), একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭ । এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে।

কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম সাংবাদিককে জানান, সকালে চারগাছ এলাকার ইট বিক্রির প্রতিষ্ঠান থেকে ইটবোঝাই ট্রাকে নিয়ে চারগাছে আসার সময় মান্দারপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদের পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুইজন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়।

এসময় চালক ও হেলপার আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত দুইজনের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ জন নিহত 

B
BN DESK | 29 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার