Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

BN DESK
05 September 2026, 01:21 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।

এর আগে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ঘটনার পর স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে আজ তার তার মৃত্যু হয়।
 
অভিযোগ উঠেছে গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মো. আলী হোসেন (৪৮) তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোনও নিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ কিংবা লোন সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যায়। গতকাল সোমবার রাত থেকেই পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোন নেওয়ার বিষয়টি সামনে রেখে তদন্তকাজ চলছে। পলাতক ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 08 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার