Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় হাজার কেজি জিরাসহ কাভার্ডভ্যান জব্দ

BN DESK
05 September 2026, 12:49 AM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসবের বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। 

আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল চারটার দিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ান (৬০ বিজিবি)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল সোমবার বিকাল ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালায়।

ওই অভিযানে ৬ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি কাভার্ডভ্যান আটক জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় জিরা ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। জিরা ও কাভার্ডভ্যানটি আখাউড়া কাস্টম্‌স অফিসে জমা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ছয় হাজার কেজি জিরাসহ কাভার্ডভ্যান জব্দ

B
BN DESK | 10 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার