Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেটরে পা ঢুকে বৃদ্ধার মৃত্যু

BN DESK
10 October 2025, 12:13 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেটরে পা ঢুকে বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নৌকার জেনারেটরের ইঞ্জিনে পা ঢুকে জরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জরিনা খরমপুর কেল্লা শাহ মাজারের ওরসে অংশ নিয়েছিলেন। তিনি ওই মাজারের ভক্ত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বায়জিদপুর থানার পূর্ব কৈলাগ ইউনিয়নে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বৃহস্পতিবার ছিল আখাউড়া খরমপুর ওরসের আখেরি মোনাজাত। এদিন বিকেলে জরিনা তার ছেলে সুমন ইসলামকে নিয়ে নৌকায় অন্যান্যদের সঙ্গে মাজারের যান। রাত ১১টার দিকে মাজার এলাকায় নৌকায় অবস্থান করার সময় অসাবধানতাবশত জেনারেটরের বেল্টে পা পেঁচিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেটরে পা ঢুকে বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার