Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

BN DESK
04 September 2026, 06:28 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহিদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
 
আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে মেঘনাল মাঠের পশ্চিম পাশের সেতুসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মোজাহিদ ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে এবং বুড়িশ্বর আদর্শ কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী।
 
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, ‘সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

B
BN DESK | 16 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার