Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

BN DESK
10 October 2025, 12:24 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজ গেইট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কাউসার আলম। 

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির পড়নে ছিল সাধারণ পোশাক, তবে তার সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।

এএসআই কাউসার আরও জানান, লাশের পরিচয় শনাক্তে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার জন্য বলা হয়েছে। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ থাকবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগ মুহূর্তেও তিনি লাইনের আশপাশেই ছিলেন, তবে কেউ নিশ্চিত করে বলতে পারেননি এটি আত্মহত্যা, না দুর্ঘটনা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 30 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার