Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মধ্যে দুই ঘন্টা সংঘর্ষ; আহত শতাধিক

BN DESK
10 October 2025, 09:54 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মধ্যে দুই ঘন্টা সংঘর্ষ; আহত শতাধিক

নিউজ ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ।

এসময় সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে শিশু চেয়ারম্যানের গোষ্ঠীর রাজিব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সরাইল-অরুয়াইল সড়কের মাঝে এই সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা। এতে উভয় পক্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে দুই গোষ্ঠীগত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর মধ্যে দুই ঘন্টা সংঘর্ষ; আহত শতাধিক

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার