Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ 

BN DESK
05 September 2026, 04:37 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ 

মফস্বল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই পক্ষের দুই জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিশুতারা গ্রামের একটি বসতবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা করে তাকে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২ 

B
BN DESK | 04 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার