Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
18 May 2026, 10:26 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার(১৮ মে) দুপুরে জেলা শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকায় তিতাস নদী থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। তবে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুপুরে তিতাস নদীর পাড়ে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি আনুমানিক ৩ থেকে ৪ দিন ধরে পানিতে ভাসমান অবস্থায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু মরদেহটি নদীতে পাওয়া গেছে, তাই নৌ-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে মরদেহের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার