Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

BN DESK
04 September 2026, 11:05 PM পড়তে ১ মিনিট

দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ এবং ঝুঁকিমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জুমা নামাজ শেষে শহরের প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই ও ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় আন্দোলনকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্মসূচিতে অবস্থান নেয়। তারা সড়ক দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, বেপরোয়া গতিতে গাড়ি চালানো রোধ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এতে নিরাপদ সড়ক চাই জেলার সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম রানা, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মো. সাবের হোসেন, সদস্য সচিব আরিফ বিল্লাহ আজীজী, ছাত্র ইউনিয়নের জেলার শাখার আহ্বায়ক ওমর ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও প্রাণহানির ঘটনা ঘটছে। যা সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ও কঠোর হওয়ার দাবি জানান তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার