Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

BN DESK
05 September 2026, 12:44 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।
 
আজ শুক্রবার (৫ জুন) সকালে সদর ও সরাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি মাছভর্তি পিকআপ ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
 
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) ও তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও চার বছর বয়সী মেয়ে আদিবা গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের বাড়ি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
 
এদিকে, একই দিন সকালে সরাইল উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং হাজী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অলি মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

B
BN DESK | 05 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার