Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

BN DESK
07 September 2026, 05:21 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

নিউজ ডেস্ক:    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এক নারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)  এ ঘটনা ঘটে।

নিহত নাসিমা আক্তার (৫৫) ওই গ্রামের মিজান মিয়ার স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মুসা মিয়া বলেন, ‘‘শুক্রবার ভোরে নাসিমার স্বামী নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন, বিছানায় স্ত্রীর লাশ পড়ে আছে। থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পরে জানা যায়, ছেলে সিয়ামই তার মাকে হত্যা করেছে।”

তিনি আরো বলেন, “সিয়াম মানসিক প্রতিবন্ধী। সে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। তাকে বারবার ফিরিয়ে আনার ক্ষোভ থেকে সে মাকে হত্যা করেছে।”

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘‘শোয়ার ঘরের বিছানায় নিহতের রক্তাক্ত লাশ পড়েছিল। সিয়াম পুলিশের কাছে স্বীকার করেছে, ধারালো অস্ত্রের আঘাতে তিনি তার মাকে খুন করেছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

B
BN DESK | 14 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার