Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

BN DESK
05 September 2026, 12:49 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈষমরাও এলাকায় বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত অন্তত ৪০ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার (৮ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত-আহতের সঠিক সংখ্যা উদ্ধার অভিযান শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

B
BN DESK | 08 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার