নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার একটি ব্রিজের সামনে থেকে লিটন মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ মে) রাত ১১টার দিকে থেকে তার লাশ উদ্ধার হয়।
রবিবার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিটন মিয়া শহরের মেড্ডার বনানী পাড়ার মৃত হোসেন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিয়াল্লিশহর এলাকার একটি ব্রিজের সামনে লিটনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। হত্যাকাণ্ডের পেছনে যে বা যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”