Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে হত্যার দায়ে স্ত্রী আটক

BN DESK
09 October 2025, 05:30 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে হত্যার দায়ে স্ত্রী আটক

নিউজ ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর এলাকার মসজিদ পাড়ায় বিয়ের আট দিনের মাথায় এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

 শুক্রবার (১৬ মে) রাতেঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম মো. হাসান মিয়া (২৮)। তার বাড়ি কুমিল্লায়। তিনি আখাউড়া পৌরসভার মসজিদ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। আটক নারী জান্নাত আক্তার (২৩) আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ আজ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুপুর ২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।


আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন আটক জান্নাত আক্তারের বরাত দিয়ে জানান, গত ৯ মে তাদের বিয়ে হয়। আরেকটি ছেলের সঙ্গে এই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে বেশি মেলামেশা মেয়েটি মেনে নিতে পারছিলেন না। শুক্রবার রাতেও তিনি আপত্তি জানালে স্বামী তা মেনে নেননি। এতে ক্ষিপ্ত হয়ে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান মেয়েটি। পরে বালিশচাপা দিয়ে স্বামীকে হত্যা করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে হত্যার দায়ে স্ত্রী আটক

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার