Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার

BN DESK
05 September 2026, 12:07 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেবক মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে উপজেলার সোনারামপুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়।

মৃত সেবক মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের চাতল গ্রামের আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সোনারামপুর এলাকার রেললাইনের উত্তর পাশের ঢালু জায়গায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বিল্লাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যায়। তিনি বলেন, শুক্রবার সকালে ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার

B
BN DESK | 07 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার