Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় লরি-অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত

BN DESK
05 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় লরি-অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত

নিউজ ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল নামক এলাকায়  লরির চাপায় তানভীর মিয়া (২৩) ও রফিকুল ইসলাম (২৫) নামে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নজরদৌলত গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও রফিকুল ইসলাম আশুগঞ্জ উপজেলার লালপুরের ইদন মিয়ার ছেলে।

আহতরা হলেন, সিএনজি অটোচালক মিজানুর রহমান (২০), সাইফুল ইসলাম (২২), রিয়াজুল ইসলাম (২১) ও খোকন মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চিনাইর ট্রেনিং সেন্টারে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিলো। পথে রামরাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় চালকসহ ৬ জনই আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে ২ জন মারা যান। 

তিনি আরও জানান, লরিটিকে আটক করা যায়নি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় লরি-অটোরিকশা সংঘর্ষে দুই জন নিহত

B
BN DESK | 08 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার