Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মধ্যে জামায়াতের কম্বল বিতরণ

BN DESK
05 September 2026, 05:00 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মধ্যে জামায়াতের কম্বল বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার চান্দপুর তমিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মো. গোলাম ফারুক।

মাছিহাতা ইউনিয়ন জামায়াতের সভাপতি নাদির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মো. দ্বীন ইসলাম ভূইয়া, ব্যবসায়ী মো. আমির হামজা ভূইয়া, মাওলানা মো. ইয়াছিন মিয়াসহ অনেকে।  

এসময় বক্তারা বলেন, জামায়াত মানুষের কল্যাণে কাজ করে থাকে। সবার সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ বিনির্মাণে দলটি সর্বদা সচেষ্ট। চলমান তীব্র শীতে দুস্থ শীতার্তদের কথা চিন্তা করে জামায়াত দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেলার সদর উপজেলায় ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক এমন কর্মসূচি অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের মধ্যে জামায়াতের কম্বল বিতরণ

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার