Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মুক্তিযোদ্ধার

BN DESK
05 September 2026, 12:07 AM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মুক্তিযোদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার আলমনগর সড়কে অটোরিকশা উল্টে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি নরসিংদী এলাকায় মারা যান।

নিহত আব্দুল করিম আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন।

নিহতের ছেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি অটোরিকশা করে আশুগঞ্জ বাজারের দিকে আসছিলেন। এ সময় আলমনগর রোডে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তাকে বহন করা অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে নরসিংদী পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মুক্তিযোদ্ধার

B
BN DESK | 23 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার