Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

BN DESK
10 October 2025, 09:57 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার নোয়াবাদী এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। 

এছাড়াও একই উপজেলায় পৃথক অভিযানে এক হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানা গেছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল নোয়াবাদী এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ১৬ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে লক্ষ্মীপুর বিওপির টহল দল গতকাল রাতে বিজয়নগর উপজেলার জলিলপুর এলাকা থেকে এক হাজার ১৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫১ লাক চার হাজার ৫০০ টাকা। এসব ইয়াবা ট্যাবলেট ধ্বংসের জন্য ২৫ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ

B
BN DESK | 12 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার