Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর বাসা থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুট

BN DESK
10 October 2025, 01:38 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর বাসা থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুট

নিউজ ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের উত্তর মৌড়াইল হাসিনা ভিলা নামে প্রবাসীর এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার (২১ মে) রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। এসময় ২০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল।

বাড়ির অভিভাবক হাসনা বেগম জানান, তার ৫ ছেলের মধ্যে ৪ ছেলেই প্রবাসে থাকেন। এরমধ্যে এক ছেলে পর্তুগাল ও তিন ছেলে সৌদি আরবে থাকে। এই ভবনটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় তারা বাস করেন। নিচতলায় দুইটি ফ্ল্যাট ভাড়া দেওয়া। দোতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী বড় ছেলের পরিবার থাকে। এর পাশের ফ্ল্যাটে ছোট ছেলের পরিবার থাকে। বুধবার সন্ধ্যায় তার বড় ছেলের স্ত্রী ফ্ল্যাটে তালা দিয়ে বাবার বাড়িতে যান। তার স্বামীও দেশে থাকা ছেলেকে নিয়ে ঢাকায় গিয়েছেন। তাই তিনি তৃতীয় তলার আরেক ছেলের ফ্ল্যাটে ছিলেন।


তিনি বলেন, সন্ধ্যার পর আমি দোতলায় নেমে এসে দেখি এক ছেলে ফ্ল্যাটের সামনে দরজায় নাড়াচাড়া করছে, আমি ভেবেছিলাম আমার নাতি। তার নাম ধরে ডাকতেই চোর হাতে একটা ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে দেখি দরজার তালা ভেঙে ঘরে ঢুকেছে। ঘরের আলমিরা ভেঙে ভেতরের সিন্দুকও ভেঙে ফেলেছে।

তিনি দাবি করেন, আলমারির সিন্দুকে থাকা ২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এরমধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরা তার ছোট ছেলের স্ত্রীর ৮ ভরি ও বড় ছেলের স্ত্রীর ১২ ভরি স্বর্ণালংকার রয়েছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ আসে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। এই ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীর বাসা থেকে ২০ ভরি স্বর্ণালংকার লুট

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার