Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চামড়া পাচার রোধে বিজিবির সতর্ক অবস্থান

BN DESK
10 October 2025, 10:37 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চামড়া পাচার রোধে বিজিবির সতর্ক অবস্থান

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ছাড়া ভারতীয় নাগরিকদের অবৈধ পুশইন ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। এজন্য সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারত সীমান্তবর্তী। এ তিন উপজেলার ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার নিরাপত্তা দিয়ে থাকেন ২৫ বিজিবি ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার (৬ জুন) দুপুরে আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপির অধীন আনারপুর এলাকায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। মূলত প্রতিবছর ঈদুল আজহা ঘিরে সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচারে সক্রিয় হয়ে উঠে চোরাকারবারিরা। এর পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

জাব্বার আহমেদ জানান, সীমান্তে যেকোনো অপরাধ তৎপরতা ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। ইতোমধ্যে চামড়া পাচার রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে। কোনো অবস্থাতেই সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচার, মাদক চোরাচালান ও অবৈধ পুশইন করতে দেওয়া হবে না।

এদিকে ৬০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকেও সীমান্তে অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ও চামড়া পাচার রোধে বিজিবির সতর্ক অবস্থান

B
BN DESK | 06 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার