Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রিটিশ সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

BN DESK
13 May 2026, 03:33 AM পড়তে ১ মিনিট

ব্রিটিশ সরকারের আরও একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন অ্যালেক্স ডেভিস-জোন্স। পোস্টের সঙ্গে তিনি পদত্যাগপত্রও জুড়ে দিয়েছেন।

ওই পোস্টে তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারকে দেশের স্বার্থে পদক্ষেপ নেওয়ার ও সরে যাওয়ার একটি সময়সূচি ঘোষণা করার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার যুক্তরাজ্যের আবাসন ও কমিউনিটি–বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলেও সরকারের পদ থেকে ইস্তফা দেন। এর আগে গতকাল সোমবার আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী (পিপিএস/পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি) পদত্যাগের ঘোষণা দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ব্রিটিশ সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

B
BN DESK | 13 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার