Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

BN DESK
03 September 2026, 08:20 AM পড়তে ১ মিনিট
বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে গত বুধবার প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২ শতাধিক নিষিদ্ধ ঘোষিত মাছ ধরার চায়না দুয়ারী জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, গত বুধবার জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে উক্ত জাল দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে এজাল জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে তারা জালগুলো ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় জালগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী ও এলাকাবাসী।

 

 

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

B
BN DESK | 31 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার