Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বড় জয়ে মৌসুম শুরু ইন্টার মিলানের

BN DESK
10 October 2025, 07:15 PM পড়তে ১ মিনিট
বড় জয়ে মৌসুম শুরু ইন্টার মিলানের

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরিআর নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মিলান। মার্কাস থুরামের জোড়া গোলে ভর করে সোমবার তুরিনোর বিপক্ষে ৫-০ ব্যবধানের বিশাল জয় পেয়েছে নেরাজ্জোরিরা।

ম্যাচের ১৭ মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে হেড করে দলকে এগিয়ে দেন আলেসান্দ্রো বাস্তোনি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। দ্বিতীয়ার্ধের শুরুতে (৫১ মিনিটে) তুরিনোর ডিফেন্সের ভুলে বল পেয়ে ৩-০ করেন লওতারো মার্টিনেজ। ম্যাচের এক ঘণ্টা পেরোতেই নিজের দ্বিতীয় গোলে ৪-০ করেন থুরাম। ৭২ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন আনগে-ইওয়ান বনি।

নতুন কোচ ক্রিশ্চিয়ানা চিভুর জন্য এই ফল দারুণ স্বস্তিদায়ক। গত মৌসুমের হতাশা কাটিয়ে এবার তার অধীনে ভালো কিছু করার আশা সমর্থকদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

বড় জয়ে মৌসুম শুরু ইন্টার মিলানের

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার