Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভরা মৌসুমেও ইলিশের দাম মানুষের নাগালে নেই : উপদেষ্টা

BN DESK
03 September 2026, 03:48 AM পড়তে ১ মিনিট
ভরা মৌসুমেও ইলিশের দাম মানুষের নাগালে নেই : উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশে ইলিশের ভরা মৌসুম চলছে। তবে এখনো ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই।

আজ সোমবার (২১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এই উপদেষ্টা বলেন, আগামী ২২ থেকে ২৮ জুলাই সারাদেশে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০০৫’ পালন করা হবে। মৎস্য খাতে অবদান রাখায় এবার সবটি ক্ষেত্রে ১৬ জন মৎস্যচাষি, উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনকে জাতীয় মৎস্য পদক দেয়া হবে। 

দেশে ইলিশের ভরা মৌসুম চলছে জানিয়ে তিনি বলেন, চলতি বছর দেশে ৫ লাখ ৪৫ হাজার মেট্রিক টন পর্যন্ত ইলিশ উৎপাদন হতে পারে। তবে এখনো ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। এক কেজি সাইজের প্রতি কেজি ইলিশের দাম এখনো ২ হাজার ৫০০ টাকা বলে জানান ফরিদা আখতার। তিনি বলেন, ইলিশের দাম নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভরা মৌসুমেও ইলিশের দাম মানুষের নাগালে নেই : উপদেষ্টা

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার