Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাওয়াল জাতীয় উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ কোটি টাকার বনভূমি উদ্ধার

BN DESK
10 October 2025, 08:32 PM পড়তে ১ মিনিট
ভাওয়াল জাতীয় উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ কোটি টাকার বনভূমি উদ্ধার

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রায় ৩ কোটি টাকার বনভূমি পুনরুদ্ধার করেছে বন বিভাগ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ভাওয়াল জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা।

অভিযানে গাজীপুর জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং বন বিভাগের যৌথ বাহিনী অংশ নেয়। এতে বাহাদুরপুর মৌজার সিএস দাগ নং ২৫৪, ২৬৭ ও ৩০৩-এর প্রায় ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

এ সময় ৪৮ জন দখলদারের নির্মিত ভবন, দোকানপাটসহ ছোট-বড় মোট ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বন বিভাগ জানিয়েছে, বনভূমি রক্ষা ও প্রকৃতি সংরক্ষণে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভাওয়াল জাতীয় উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৩ কোটি টাকার বনভূমি উদ্ধার

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার