Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাগনে বউকে ধর্ষণ মামলায় মামাশ্বশুর গ্রেফতার

BN DESK
02 September 2026, 05:32 AM পড়তে ১ মিনিট
ভাগনে বউকে ধর্ষণ মামলায় মামাশ্বশুর গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনী পরশুরামে ভাগনে বউকে ধর্ষণের মামলায় মামাশ্বশুর মো. সরোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সরোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে গত সোমবার তাকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মামলায় জানা গেছে, গত বছরের ১৭ আগস্ট সরোয়ার হোসেন তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুপুরের খাবার খেয়ে একটি কক্ষে শুয়ে পড়েন। এ সময় তার বোন পাশের বাড়িতে গেলে সরোয়ার ভাগনে বউকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মামাশ্বশুর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই দিন রাতেই ভুক্তভোগী মামাশ্বশুরের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন।

দীর্ঘ ছয় মাস পর বরিশাল নগরীর একটি বাসা থেকে পরশুরাম থানা-পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান বলেন, ঘটনার পর সরোয়ার বরিশালে আত্মগোপনে চলে যান। সেখানে তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন। প্রযুক্তির সহায়তায় সরোয়ারকে পুলিশ গ্রেফতার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ভাগনে বউকে ধর্ষণ মামলায় মামাশ্বশুর গ্রেফতার

B
BN DESK | 20 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার