Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
06 April 2026, 11:27 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গায় তামান্না আক্তার (২০) নামক এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রবিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মানিকদী গ্রামে তার শ্বশুর শাহেদ আলী মাতুব্বরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের  ইয়াছিন মাতুব্বরের স্ত্রী এবং একই গ্রামের জামাল মাতুব্বরের মেয়ে।

এলাকাবাসী জানান, রবিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার সময় তামান্না তার দাদি আয়েশা বেগম এর সাথে দুপুরের খাবার খেয়ে তার স্বামীর  ঘরে যান। এসময় তার শ্বশুর-শাশুড়ি এবং স্বামী কেউ বাড়িতে ছিলেন না। বিকেল সাড়ে চারটার দিকে তার শ্বশুর শাহেদ আলী মাতুব্বর বাড়িতে এসে তামান্নার ছোট  ছেলে ওমর ফারুক (২০ মাস) এর কান্নার আওয়াজ শুনে ঘরে প্রবেশ করে তাকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে জর্জেট ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তামান্নার ঝুলন্ত মরদেহ নিচে নামান। পরে  থানায় খবর দেওয়া হলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তিনি কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। তার পিতা-মাতা দুজনেই মালয়েশিয়া প্রবাসী এবং বর্তমানে তারা মালয়েশিয়া রয়েছেন। 

ভাঙ্গা থানার উপপরিদর্শক  হাবিবুর রহমান জানান, ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের  মানিকদী গ্রাম থেকে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকা: ফরিদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার