Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভাড়া ১০০ টাকা বেশি নেওয়ায় জরিমানা গুনলেন ১০ হাজার টাকা

BN DESK
04 September 2026, 11:02 PM পড়তে ১ মিনিট

নোয়াখালীর চাটখিল উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ‘হিমালয় এক্সপ্রেস’কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে চাটখিল কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে দেখা যায়, নির্ধারিত ৫০০ টাকার ভাড়া যাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা করে আদায় করা হচ্ছিল। এ সময় যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি।

ম্যাজিস্ট্রেট বলেন, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা রুট পারমিট ছাড়া যানবাহন পরিচালনার কোনও সুযোগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এলাকা: নোয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ভাড়া ১০০ টাকা বেশি নেওয়ায় জরিমানা গুনলেন ১০ হাজার টাকা

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার