Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতের নির্বাচন কমিশনের বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত: মমতা ব্যানার্জী

BN DESK
02 September 2026, 04:29 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কবাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তা দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মমতা বলেন, কয়েকদিন আগেই বাংলাদেশের সংসদ নির্বাচন হয়েছে। প্রত্যেকে ভেবেছিল হয়ত সহিংসতা হবে, গন্ডগোল হবে। কিন্তু সেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এক্ষেত্রে কমিশনের কাছে এটা খুবই লজ্জাজনক বিষয়। এটা তাদের দেখে শেখা উচিত।

ভারতের নির্বাচন কমিশনকে তুঘলকি কমিশন হিসেবে আখ্যায়িত করে মমতার অভিযোগ, ‘আপনাদের এই থ্রেট কালচার পুরো গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে বুলডোজ করে দিয়েছে। এটা গণতন্ত্রকে খতম করার একটা চক্রান্ত। এমনকি রাজতন্ত্রেও এটা হয়নি।’ 

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের আরও চারটি রাজ্যে এই বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশটির নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘আমি জীবনে অনেক কমিশন দেখেছি, কিন্তু এরকম তুঘলকি কমিশন আমি আর আগে কখনো দেখিনি। যিনি একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এরা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে। এরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করতে চাইছে, প্রত্যেকটি রাজ্যের বিষয়েই হস্তক্ষেপ করছে। দেশের সংস্কৃতির ওপর তারা হুমকি হয়ে দেখা দিয়েছে।’ 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ভারতের নির্বাচন কমিশনের বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত: মমতা ব্যানার্জী

B
BN DESK | 18 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার