Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতের পক্ষ নিয়েও কটাক্ষের শিকার অনিল কাপুর

BN DESK
07 September 2026, 09:26 AM পড়তে ১ মিনিট
ভারতের পক্ষ নিয়েও কটাক্ষের শিকার অনিল কাপুর

অপারেশন সিঁদুরের পর বলিউডের প্রথম সারির অভিনেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

অবশেষে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে অনিল কাপুর লিখলেন, ‘যেটা করার দরকার ছিল, সেটা করা হয়েছে। কোনো পরিবারের সদস্যদের মধ্যে মন কষাকষি হয় না! কিন্তু এটা দেশের বিষয়। তাই আমরা সবাই একসঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

সশস্ত্র বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। তারা সাহসের সঙ্গে আমাদের রক্ষা করেছেন। ভারত কিন্তু কিছু ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। 

অপারেশন সিঁদুরের পর উত্তপ্ত হয় ভারত-পাকিস্তান সীমান্ত। এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন অনিল কাপুর। এ অভিনেতা লিখেছেন, ‘সশস্ত্র বাহিনীর কাছে আমি কৃতজ্ঞ। তারা সাহসের সঙ্গে আমাদের রক্ষা করেছেন। ভারত কিন্তু কিছু ভুলে যায় না। ভারত ক্ষমাও করে না। জয় হিন্দ। ভারতীয় সেনার জয় হোক।’

অনিল কাপুরের এমন মন্তব্যে ফুঁসে ওঠেন একশ্রেণির নেটিজেন। সেই নিন্দুকদের মতে, হঠাৎ এতদিন পর ভারতীয় সেনার কথা মনে পড়েছে বলি তারকার। আরেক নেটিজেন লিখেছেন—এক সপ্তাহ পর বলিউডের তারকারা জেগে উঠেছেন। নিজেদের ভাবমূর্তি বাঁচানোর জন্য এখন মুখ খুলছেন।

আরেক নেটিজেন লিখেছেন, আপনাকে অভিনন্দন। আপনি জেগেছেন। এতদিন পর আপনারা মন্তব্য করছেন। ব্যঙ্গ করে একজন লিখেছেন, ‘আরে আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া দিয়েছেন।’ এই একই কটাক্ষের শিকার হয়েছেন কুণাল খেমুও। তিনিও ‘অপারেশন সিঁদুর’-এর এক সপ্তাহ পর মুখ খোলায় সমালোচিত হয়েছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

ভারতের পক্ষ নিয়েও কটাক্ষের শিকার অনিল কাপুর

B
BN DESK | 17 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার