Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে আজ মোদির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 

BN DESK
23 May 2026, 07:05 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক: চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার (২৩ মে) সকালে ভারতের কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।  দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ভারত সফর। চার দিনের এই সফরে তিনি আজই ভারতের নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সের্গিও গোর। কলকাতায় পৌঁছে মার্কো রুবিও ও তার স্ত্রী জিনেট ডি রুবিও মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তর পরিদর্শন করেন এবং সংগঠনটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

বিশ্বখ্যাত মানবতাবাদী মাদার তেরেসা কলকাতায় এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি বিশ্বের দরিদ্র, অসুস্থ ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

রুবিওর এই সফরের মাধ্যমে ১৪ বছর পর কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা সফর করলেন।আগামীকাল রোববার (২৪ মে) তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও অংশ নেবেন। সফরের অংশ হিসেবে তার আগ্রা ও জয়পুর সফরের কথাও রয়েছে।

ভারত সফর নিয়ে শুক্রবার রুবিও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেক কাজ করার আছে। তারা আমাদের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার। আমরা একসঙ্গে অনেক ভালো কাজ করছি, তাই এই সফর খুবই গুরুত্বপূর্ণ।’

সফরে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, এর অর্থনৈতিক প্রভাব, জ্বালানি সরবরাহ পরিস্থিতি এবং ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ নিয়ে সৃষ্ট উত্তেজনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বিশ্লেষকদের মতে, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মোদি—দুজনই দ্বিপক্ষীয় সম্পর্কের গতি ধরে রাখতে আগ্রহী।

তথ্যসূত্র: এনডিটিভি

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ভারতে আজ মোদির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 

B
BN DESK | 23 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার