Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

BN DESK
08 March 2026, 03:47 AM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামের এক যুবককে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে কষ্টিপাথর উদ্ধার করা হয়।

এছাড়াও আটককৃত ব্যক্তির তথ্যমতে একই উপজেলার  ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। আটক রাসেল ইসলাম দিনাজপুরের  বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে। আজ শনিবার বিকেলে প্রেসবিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল লতিফুল বারী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা।

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ভারতে পাচারের সময় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, পাচারকারী আটক

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার