Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

BN DESK
02 September 2026, 06:03 AM পড়তে ১ মিনিট

ভারতের আসামের কার্বি আংলং জেলায় গত রাতে একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৬ মার্চ) ভারতীয় বিমান বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকর।

আইএএফ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ‘আইএএফের সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং এই দুঃখের সময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে থাকছে।

’সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি যোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যায়। পরে ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানান, রাশিয়ার তৈরি এই বিমানের সঙ্গে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সুখোই সু–৩০ এমকেআই একটি দুই আসনের, বহুমুখী ও দীর্ঘপাল্লার যুদ্ধবিমান, যা রাশিয়ার বিমান নির্মাতা প্রতিষ্ঠান সুখোই তৈরি করেছে।

বর্তমানে ভারতীয় রাষ্ট্রায়ত্ত বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) লাইসেন্সের অধীনে এই বিমান তৈরি হচ্ছে।

ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ২৬০টিরও বেশি সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার