Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে নারীসহ নিহত ৩

BN DESK
07 October 2025, 04:35 PM পড়তে ১ মিনিট
ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে নারীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশার পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুজনই নারী। রোববার (২৯ জুন) ঘটনাটি ঘটেছে গুন্ডিচা মন্দিরের কাছে। এটি জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত। 

প্রতিবেদনে বলা হয়, এদিন ভোরে বড় সংখ্যক ভক্ত গুন্ডিচা মন্দিরে দর্শনের জন্য জমা হয়েছিল। এই সময় হঠাৎ ভিড় বেড়ে গেলে কিছু লোক পড়ে যায় এবং তার ফলে পদদলিতের ঘটনা ঘটে। প্রভাতী দাস, বাসন্তী সাহু ও ৭০ বছর বয়সী প্রেমকান্ত মহান্তি নামে তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা গেছে, তারা সবাই খুরদা জেলা থেকে এসেছিল। স্থানীয় গণমাধ্যমের দাবি, পুলিশের ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা ছিল অপর্যাপ্ত। ঘটনার সময় নিরাপত্তা বাহিনী ভিড় সামাল দিতে হিমশিম খায়। 

পুরীর কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবে হঠাৎ করে জনতার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। খবর : এনডিটিভি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে নারীসহ নিহত ৩

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার