Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারত থেকে এলো আরও আট হাজার টন ডিজেল

BN DESK
11 April 2026, 08:12 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও আট হাজার মেট্রিকটন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে। আগামী ১৭ এপ্রিল আরও পাঁচ হাজার মেট্রিকটন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আনার প্রক্রিয়া চলছে। শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে এই জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে এই পাইপলাইনের মাধ্যমে ৪০ হাজার মেট্রিকটন জ্বালানি আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে আট হাজার মেট্রিকটন ডিজেল গ্রহণ করার কার্যক্রম সম্পন্ন হয়। আগামী ১৭ এপ্রিল পাঁচ হাজার মেট্রিকটনের আরেকটি পার্সেল হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিকটন জ্বালানি আনার প্রক্রিয়া চলছে। এরমধ্যে আট হাজার মেট্রিকটন এসে পৌঁছেছে। এর আগে চলতি বছরের প্রথম তিন মাসে চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিকটন জ্বালানি তেল ডিজেল এসে পৌঁছায় বাংলাদেশে।

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়। এরপর সেখান থেকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানিতে সরবরাহ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভারত থেকে এলো আরও আট হাজার টন ডিজেল

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার