Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

BN DESK
01 April 2026, 01:04 AM পড়তে ১ মিনিট

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

ভারতের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ওরা ভিসা স্বাভাবিকীকরণ করবে। আমি মনে করি দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, জনগণ থেকে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ মানে আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের তারা বলেছেও।’

শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমি বিশ্বাস করি, বিএপি সরকার এখন বাংলাদেশে ক্ষমতায় এসেছে। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তারাই (ভারত) বলেছে, নতুন করে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায়।’

লিবিয়ায় মানব পাচার বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় সব দেশেই বাংলাদেশের মানুষ বৈধভাবে যাক। তবে মানব পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ধরা জরুরি। লিবিয়াসহ সব দেশেই লোক যাবে উল্লেখ করে তিনি বলেন, সমস্যাটা হচ্ছে অসাধু লোকেরা সুযোগ নিয়ে লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে; সরকার সেটিই বন্ধ করতে চায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার