Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারত মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাশিয়া

BN DESK
04 September 2026, 01:21 AM পড়তে ১ মিনিট
ভারত মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মধ্যে ভারতকে নিয়ে এমন মন্তব্য করল মস্কো। ভারতে বিশেষ ব্যবস্থায় তেল রপ্তানি অব্যাহত রাখার কথাও জানায় দেশটি।

বুধবার (২০ আগস্ট) ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাসের কর্মকর্তা রোমান বাবুশকিন এক সংবাদ সম্মেলনে রাশিয়ার তেল ক্রয়ের জন্য ভারতের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন চাপ অযৌক্তিক এবং একতরফা। ভারত রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে রোমান বাবুশকিন বলেন, ‘আমরা এমনটা আশা করি না।’ এই দূতাবাস কর্মকর্তা আরও বলেন, যদি পশ্চিমারা আপনার সমালোচনা করে, তার মানে আপনি সবকিছু ঠিকঠাক করছেন।

এদিকে, রাশিয়ান দূতাবাসের চার্জ ডি’ অ্যাফেয়ার্স বাবুশকিন বলেছেন, যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্রে পরিণত করেছে। আরও বলেন, বন্ধুরা নিষেধাজ্ঞা আরোপ করে না, রাশিয়া কখনও নিষেধাজ্ঞা আরোপ করবে না। ভারত এবং রাশিয়া সবসময় কঠিন সময়ে সহযোগিতার উপায় খুঁজে বের করেছে। কর্মকর্তা বলেন, ভারতে অপরিশোধিত তেল সরবরাহ অব্যাহত রাখার জন্য রাশিয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে। ট্রাম্প ভারতের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়ার বিষয়ে রোমান বাবুশকিন বলেন, যদি ভারতীয় পণ্য মার্কিন বাজারে প্রবেশে অসুবিধার সম্মুখীন হয়, তাহলে রাশিয়ার বাজার ভারতীয় রপ্তানিকে স্বাগত জানাচ্ছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের ভারত সফরকে অত্যন্ত সফল অভিহিত করে রাশিয়া একে স্বাগত জানায় বলেও মন্তব্য করেন এই দূতাবাস কর্মকর্তা।

ভারতের সাথে সম্পর্কের প্রশংসা করে, তিনি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দুটি ফোন কলের কথা উল্লেখ করেন। ৮ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথোপকথন করেন, এই সময় দুই নেতা ইউক্রেনের চলমান সংঘাত নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। ১৮ আগস্ট আরেকটি ফোনকলে কথা বলেন পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী। সূত্র : হিন্দুস্তান টাইমস

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

ভারত মস্কোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : রাশিয়া

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার